সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার তেলিখাল বাজারে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে ৪২৫ পিস ইয়াবা জব্দসহ মাদক কারবারি মৃত ইনতাজ আলী’র ছেলে রফিকুল ইসলাম(৩৪) ও মৃত সরকম আলী’র ছেলে আকলিস মিয়া (২৪)’কে আটক করা হয়।
উভয় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন লামা ডিস্কিবাড়ী’র বাসিন্দা। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
জব্দকৃত আলামতসহ আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
