মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির তত্বাবধানে বুধবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের সময় আজাদ বখত স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী শিউলি আক্তার (১৬) (ছদ্মনাম), পিতা-আক্কাস আলী( ছদ্মনাম), সাং-ব্রাহ্মনগ্রাম,থানা ও জেলা-মৌলভীবাজার এর সহিত হেলাল মিয়া (২৮),পিতা- ফজলু মিয়া, সাং-কদমহাটা, থানা-রাজনগর, জেলা- মৌলভীবাজার এর বাল্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দিন ধার্য ছিলো।
ভিকটিমের বান্ধবীর মাধ্যমে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িতে আলোকসজ্জা ও খাবার-দাবারের আয়োজন দেখে বিয়ে বাড়ি বুঝতে পেরে তার পরিবারের সাথে কথা বলেন এবং বিবাহের কথা স্বীকার করেন পুলিশ সদস্যরা মেয়েটিকে দেখে অপ্রাপ্তবয়স্ক মনে হওয়ায় মেয়েটির জন্মনিবন্ধন ও স্কুলের রেজিষ্ট্রেশন কার্ডের মধ্যে জন্মতারিখ পর্যবেক্ষনে এবং মেয়েটির নিজ ভাষ্যমতে মেয়েটির বয়স মাত্র “১৬ বছর ১৪ দিন” বলে জানা যায়।
পরবর্তীতে মেয়েটির বাবা,মা ও নিকটাত্মীয়রা তাদের ভূলটি বুঝতে পেরে অনুতপ্ত বোধ করেন এবং এই মর্মে লিখিত আবেদন ও মুচলেকা প্রদান করেন, ১৮ বছর এর আগে তাদের মেয়েকে বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকারবদ্ধ হলে বাল্য বিবাহের এই আয়োজন বন্ধ করা হয়।
