মৌলভীবাজারের বড়লেখা উপজেলাকে চুরি-ডাকাতিমুক্ত রাখতে রাত্রি কালিন ‘পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রম’ শুরু করেছেন বড়লেখা থানা পুলিশ। শীত মৌসুমে চুরি-ডাকাতি বেড়ে যাওয়া জেলা পুলিশের উদ্যোগ এ কার্যক্রম নেয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার দক্ষিনভাগ বাজারে জেলা পুলিশের আয়োজনে‘পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রমের উদ্ধোধন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও বড়লেখা থানার (ওসি) জাহাঙ্গীর আলম সরদার। পরে উপজেলার প্রতিটি বাজারে ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এ’কার্যক্রম শুরু করাহয়।
এব্যায়াপারে বড়লেখা থানর (ওসি) জাহাঙ্গীর আলম সরদার বলেন,আমাদের জনবল কম কিন্তু এই অজুহাতে চুরি- ডাকাতি মেনে নেয়া যাবে না। তাই মৌলভীবাজার জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিতে শীত মৌসুমে চুরি-ডাকাতিমুক্ত জেলাকে রাখতে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) র’পরিকল্পনায় প্রতিটি উপজেলায় ‘পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রম’ নামে চুরি-ডাকাতি প্রতিরোধে একটি উদ্যোগ নেয়া হয়েছে। তাই সাধারণ জনগণকে পুলিশের সাথে সম্পৃক্ত করে উপজেলার প্রতিটি বাজার ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ‘পুলিশ-জনতা যৌথ পাহারা কার্যক্রম সোমবার থেকে শুরুকরা হয়েছে। উপজেলা বাসী এর সুফল পাবে।
