শনিবার (২১ নভেম্বর) সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানা এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে একটি যৌথ অভিযান পরিচালনা করে বাদেরটেক এলাকা থেকে মাদককারবারি মোঃ সেলিম মিয়ার বসত ঘর থেকে ইয়াবা- ৬৪০ পিস, ১১ টি মোবাইল ও ৮ টিসিম, মাদক বিক্রয় লব্দ ১,৪১,৭০০/- টাকাসহ সেলিম মিয়া (৩৪)’কে আটক করেন র‌্যাব-৯।

সেলিম মিয়া সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানাধীন বাদেরটেক মনিপুরহাটি এলাকার মোঃ আবু তাহের’র ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজার জেলার রাজনগর থানার কামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার পলাতক আসামি সৈকত আকবর@ হীরামিয়া(২০)’কে আটক করেন র‌্যাব। আসামী সৈকত আকবর সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন মোলারগ্রাম হেতিমগঞ্জ এলাকার বাদশা মিয়া’র ছেলে। ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উভয় বিষয় বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।