নব-গঠিত সিলেট জেলা জাতীয় যুব সংহতি ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২ ঘটিকার সময় সিলেট মেন্দিবাগ হোটেল গ্রান্ড সুরমার কনফারেন্স হলে আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া এবং প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব্য যোগদানকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক “দৈনিক বাংলাদেশ মিডিয়া” পত্রিকার প্রধান সম্পাদক ও মা-কোম্পানী’র প্রতিষ্ঠাতা মালিক জাপা নেতা মোঃ আলী হোসেন সরকার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কুনু মিয়া বলেন, জাতীয় পার্টি আর আগের অবস্থানে নেই। জাপার রাজনীতিতে বিশ্বাস করে অনেক দল থেকেই জাতীয় পার্টিতে অনেকে যোগ দিচ্ছেন। আগামী ৬ মাসের মধ্যে সিলেটে জাতীয় পার্টির শক্ত একটি অবস্থান স্থাপন করবেন বলে প্রত্যয় ব্যাক্ত করেন এবং প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মাগফেরাত কামনা করেন।

প্রধান বক্তার বক্তব্যে উসমান আলী চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হলে নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবদান এবং উনার কর্ম পরিকল্পনা নতুন প্রজন্মকে জানান দিতে হবে এবং দীর্ঘ ৯ বছরের সফল শাসন আমল সম্পর্কে জাতীর কাছে তুলে ধরতে হবে। পল্লীবন্ধুর নীতি আদর্শ লালন করে বর্তমান জাতীয় পার্টির চেয়রম্যান জিএম কাদেরের দিক নির্দেশনায় কিভাবে দলকে ক্ষমতায় নেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আলী হোসেন সরকার বলেন, আমি হুসেইন মুহম্মদ এরশাদের নীতি আদর্শে উদ্ভুদ্ধ হয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছি। জাতীয় পার্টিকে শক্ত একটি অবস্থানে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে মিলিতভাবে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, একটি দল যে কি না দীর্ঘদিন যাবত ক্ষমতায় যেতে পারছে না অথচ সেই দলের প্রতি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাতে আমি সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজের দলের কর্মীকে ভাই ভাই স্বরূপ আচরণ করতে হবে, নিজেদের মধ্যে হিংসা-বিদ্বেষ রাখা যাবে না। সামনের দিকে জাতীয় পার্টি তার লক্ষ্যে খুব শীঘ্রই পৌছাবে। সর্বশেষে প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের মাগফেরাত কামনা করেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সুস্থতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানটি নব-গঠিত সিলেট জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. আশিক মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-আলহাজ্ব কুনু মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন-জেলা জাপার সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আলম, জাপা নেতা আবুল কালাম আজাদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ সভাপতি মরতুজা আহমদ চৌধুরী, মিজানুর রহমান মোগল, ফারুক আহমদ রনি, হোসেন আহমদ, শাহ নুরুজ্জামান, সেলিম আহমদ, জাহাঙ্গীর শামীম কামরুল ও আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমদ, শামীম আহমদ, কয়েছ আহমদ, বুলবুল আহমদ, রুবেল আহমদ আফজল, নাসির উদ্দিন মেম্বার, প্রাদেশিক সাংগঠনিক সম্পাদক সাহান উদ্দিন নাজু, যুগ্ম প্রাদেশিক সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক কারী আব্দুল মুকিত।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় যুব সংহতির মানবাধিকার বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন মেম্বার, যুগ্ম মানবাধিকার বিষয়ক সম্পাদক আতিক আহমদ মেম্বার, শিল্প বিষয়ক সম্পাদক মানিক উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার হোসেন হিরা, যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক গোলাম জব্দানী, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম অর্থ সম্পাদক ময়নুল ইসলাম, প্রাদেশিক সরকার বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম প্রাদেশিক সরকার বিষয়ক সম্পাদক আলমাছ উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, যুগ্ম শিল্প বিষয়ক সম্পাদক জুবেল আমিন, যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক এহছানুহল হক শামীম, দপ্তর সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মুকিত মিয়া প্রমুখ।