গোলাপগঞ্জে সুরমা নদীর তীর থেকে অবৈধভাবে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলনের দায়ে বক্কর মিয়া ব্রিকস ফিল্ডকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । এ সময় ইটভাটার মালিক বক্কর মিয়াকে অবৈধভাবে নদীর তীর থেকে বালু উত্তোলন না করতে নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার(১৭ নম্বেভর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রানাপিং এলাকার ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস।
সহকারী কমিশনার (ভূমি) অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
