বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৫ নং উত্তর রণিখাই ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলার এক ঝাঁক তরুণ রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন উত্তর রণিখাই প্রবাসী মানব কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ) উত্তর রণিখাই প্রবাসী গ্রুপের এই নতুন কমিটি গঠন করা হয়।
এতে ওমান প্রবাসী মাওলানা হোসাইন আহমদ কে সভাপতি করে ও এবং ফরহাদ আহমদ নুর কে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মোঃ সালেহ আহমদ কে করে দুই বছর মেয়াদি উত্তর রণিখাই প্রবাসী গ্রুপের ৮০ সদস্যের অধিক বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
