লালমনিরহাটের পিটিয়ে-পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ওই মসজিদের খাদেম জুবেদ আলীর পর এবার মুয়াজ্জিন মো. আফাজ উদ্দিনকে (৬০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, মুয়াজ্জিন আফাজ উদ্দিনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায় আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে পুড়িয়ে ছাই করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় এজাহার নামীয় ১১৪ জন আসামি ও অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।