জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের জালালপুর গ্রামের সাবেক চেয়ারম্যান হাজি মো: ছাইম উদ্দিনের ছেলে বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন নিজের জীবন বাজি রেখে জনসেবায় নিজেকে জড়িয়ে রেখেছেন। তিনি এলাকার গরীব দু:খী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

তার সততা নিষ্টা ও আন্তরিকতার কারনে ঐ এলাকার মানুষ আপ্তাব উদ্দিনকে বার বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন এবং একজন দলের নিবেদিত প্রান হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ পাইলগাঁও ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে ২বার নির্বাচিত হয়েছেন। সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন ১৯৯৫সালে বর্ষা মৌসুমে ঐ সময়ে আরমান পরিবহন নামে লঞ্চটি ডাকাতির সংবাদের ভিত্তিতে তার জীবনের ঝুঁকি নিয়ে নিজস্ব স্পীড বোর্ড ও তার লাইসেন্সকৃত বন্দুক নিয়ে কুশিয়ারা নদীতে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ডাকাতদল রানীগঞ্জ বাজারে উঠে পালাতে চেষ্টা করলে উপস্থিত লোকজনদের সহযোগিতায় ১২জন ডাকাতকে অস্ত্রসহ ধরতে সক্ষম হন। তার সাহসিকতার কারনে ঐ সময় পুলিশ প্রশাসন ও উপজেলাবাসী তাকে অভিনন্দন জানান।

পরে তিনি হাওর এলাকায় বর্ষা মৌসুমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে তার ব্যবহৃত ঐ স্পীড বোর্ডটি জগন্নাথপুর থানায় দান করেন। তিনি দাম্পত্য জীবনে ৪ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক। আপ্তাব উদ্দিন এলাকার একজন শালিষী ব্যক্তি হিসেবে সততার সহিত এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে যান এবং বিভিন্ন এলাকার বিরোধীয় বিষয়গুলো মিমাংসা করে থাকেন। যার কারনে তার নিজ গ্রাম সহ এলাকার মামলা মোকাদ্দমা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আপ্তাব উদ্দিন জানান, তার পিতা হাজী সাইম উদ্দিনকে এলাকার জনসাধারন দেশ স্বাধীনের পর পর ৩বার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন।

স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আমার পিতা হাজি ছাইম উদ্দিন মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়া সহ সার্বিক সহযোগিতা করেছেন। আমার পিতা তখনকার সময় এলাকার ঢনাঢ্য ব্যক্তি হওয়ায় জনসাধারনের খেদমত করতে পেরেছেন। আমাদের তখন ৩শ হাল জমি ছিল। আমার পিতা স্বাধীনের সময় এলাকার হিন্দু, মুসলিম সবাইকে নিয়ে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা রক্ষার্থে কাজ করেছেন। এলাকার গরীব অসহায়দের বাসস্থানের ব্যবস্থা সহ বিভিন্ন সহযোগিতা করেছেন।

যার কারনে ঐ এলাকার জনসাধারন আমার পিতা ও আমাকে বার বার জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন জানান, তার ভাই লন্ডন প্রবাসী ফারুক আহমদ প্রতি বছর দেশে এসে গরীব অসহায়দের আর্থিক সাহায্যের পাশাপাশি ঘর বাড়ি নির্মাণ সহ চিকিৎসা সেবা করে যান।