পরপর দুই ম্যাচে জিতে আগেই টি-টোয়েন্টি ট্রফি নিশ্চিত করে স্বাগতিক পাকিস্তান। এদিন ৮ উইকেটের বিশাল জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাবর আজমরা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে পাকিস্তান।

মঙ্গলবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে উসমান কাদেরের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক চামু চিবাবা। এছাড়া ২২ বলে ২৮ রান করেন ডোনাল্ড তিরিপানো।

পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৩ রানে ৪ উইকেট শিকার করেন উদীয়মান লেগ স্পিনার উসমান কাদির। আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলেতে নেমে দুর্দান্ত বোলিং করেন ২৭ বছর বয়সী এ ক্রিকেটার।

পরে ১৩০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ওপেনার ফখর জামান ও তিনে ব্যাটিংয়ে নামা হায়দার আলীর উইকেট হারিয়ে ১৫.২ ওভারে জয়ের বন্দরে নোঙর ফেলে পাকিস্তান। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন তরুণ ওপেনার আব্দুল্লাহ শফিক। আর্ন্তাজিতক ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ৩৩ বলে ৪টি টার ও এক ছক্কায় অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন শফিক।

এছাড়া ১৫ বলে তিন চার ও তিন ছক্কায় ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন খুশদিল শাহ। ২০ বলে ২৭ রান করে আউট হন হায়দার আলী। অন্য ওপেনার ফখর জামান করেন ২৪ বলে ২১ রান।