নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক মঙ্গলবার (১০ নভেম্বর) সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০” পালন করা হচ্ছে।

সপ্তাহব্যাপী এ কর্মসূচীর শুভ উদ্বোধনের পূর্বে মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় সকল শ্রেণী-পেশার নারীর সমন্বয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে “প্রতিকী অবস্থান” কর্মসূচি পালন করা হয়েছে।

এতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং সকল শ্রেণী-পেশার নারীদের সমন্বয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই “প্রতিকী অবস্থান” কর্মসূচি পালন করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় এবং উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।