সোমবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বনগাঁও এলাকা থেকে দীর্ঘ দিনের পলাতক কুখ্যাত ডাকাত ও সিলেট বিভাগের শীর্ষ মাদক কারবারি জাসেম আলী (৩৫)’কে আটক করেন র‌্যাব-৯।

আসামী হবিগঞ্জ জেলার চুনারুঘাট নয়ানী বনগাঁও এলাকার মৃত খোরশেদ আলী’র ছেলে। তার নামে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের বিভিন্ন থানাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির মামলাসহ অসংখ্য মাদক মামলা রয়েছে। উল্লেখ্য যে, জাসেম আলী (৩৫) স্বরষ্ট্র মন্ত্রালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। ওয়ারেন্টমূলে তাকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।