সোমবার (৯ নভেম্বর) এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানার স্টেডিয়াম এলাকা থেকে দেশি চোলাই মদ ৩০০ লিটার, মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দসহ মাদক কারবারি আশোক মিয়া(৩০)’কে আটক করেন র্যাব-৯।
আসামী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন দোয়ালীয়া এলাকার শাসনুর মিয়া’র ছেলে। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে এসএমপির এয়ারপোর্ট থানায় প্রেরণ করা হয়েছে।
বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি কামরুজ্জামান।
