সিলেট মেট্রোপলিটন পুলিশের তিন সহকারী কমিশনারকে বদলি করা হয়েছে।বদলি সূত্রে জানা যায়, চট্টগ্রাম মীরসরাই সার্কেল থেকে আসা মো: সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী, পিপিএম(বার)-কে কোতয়ালী থানার এসি, জালালাবাদ থানার এসি মো: মতিউর রহমানকে এসএমপি’র এসি (ভূমি ও উন্নয়ন) এবং কোতয়ালী থানার এসি নির্মলেন্দু চক্রবর্তীকে জালালাবাদ থানায় পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) বি, এম, আশরাফ উল্যাহ তাহের এই বদলীর তথ্য নিশ্চিত করে বলেছেন এসএমপি কমিশনার মো: নিশারুল আরিফের আদেশে জনস্বার্থে তাদেরকে বদলি করা হয়।

এর আগে ২২ অক্টোবর এসএমপি কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়। ২৯ অক্টোবর এসএমপি’র নয়া কমিশনার হিসেবে যোগ দেন মো: নিশারুল আরিফ।