সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনয়তনে সমাবেশে মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মুজিবুর রহমান, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী সমবায়ী জাহির উদ্দিন, সমবায়ী শাহ জামান উল্ল্যা মুক্তার, আশরাফুল হক, পান্না আক্তার, চাঁদনী বেগম, শিক্ষক রাসেল আহমদ প্রমুখ।
