রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে সফরকারী জিম্বাবুয়ে।এ রিপোর্ট লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ৩৪ রান। ব্রেন্ডন টেলর ১৪ ও শন উইলিয়ামস ৮ রানে ব্যাট করছেন। পাকিস্তানের পক্ষে ৩টি উইকেটই নিয়েছেন পেসার মোহাম্মদ হাসনাইন।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। প্রথম ম্যাচে ২৬ ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে বাবর আজমের দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুদল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে রাওয়ালপিন্ডিতে।

ব্রায়ান চারি, চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, উইসলি মাধভেরে, টেন্ডাই চিসোরো,ডোনাল্ড তিরিপানো, রিচার্ড এনগারাবা, ব্লেসিং মুজরাবানি।
ফকর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), হায়দার আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, খুলদিস শাহ, মোহাম্মদ হাসনাইন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ মুসা, শাহিন আফ্রিদি।