ভারত মহাসাগরীয় অঞ্চলে হিমালয় থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত অঞ্চলে আগ্রাসী চীনকে রুখতে মিত্রদের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্যের রাশ টেনে ধরতে দেশটি আগের থেকে বেশি গুরুত্বের সঙ্গে সমমনাদের নিয়ে কাজ করতে চায় বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত (কোয়াড) একে অন্যকে যেকোনো বিষয়ে সহযোগিতা করার জন্য একত্রিত হচ্ছে। যদি অন্য কোনো দেশও এই আলোচনায় বা এসব কর্মকাণ্ডে অংশ নিতে চায়, তাহলে তাদের জন্য দরজা সবসময়ই খোলা
এর আগে অক্টোবরের ৬ তারিখে টোকিওতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয়বারের মতো কোয়ডের বৈঠকে মিলিত হন।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মুক্ত ও উন্মুক্ত ভারত মহাসাগরীয় অঞ্চল হিসেবে দেখতে চাওয়ার অভিন্ন লক্ষ্যে কাজ করবে এ অঞ্চলের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলো। অবশ্য মার্কিন প্রশাসনের বক্তব্যে জানানো হয় কোয়াড কোনো জোট নয় এবং জড়িত দেশগুলোর পরস্পরের প্রতি কোনো আলাদা দায়বদ্ধতা এখানে নেই। এতে আরো উল্লেখ্য করা হয়, কোয়াডকে কোনো জোট বলা উচিত নয়। এটি একটি জোট- এ ধরনের আলোচনাকে যুক্তরাষ্ট্র সরিয়ে রাখতে চায়। এটি আনুষ্ঠানিকভাবে গঠিতও হয়নি। এত যেমন কোনো দায়বদ্ধতা নেই এবং এর পাশাপাশি এতে কোনো দেশের সদস্যপদ পাবার মতো ব্যাপারও নেই।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
