করোনাভাইরাসের কারণে টানা সাত মাস বন্ধ থাকার পর রোববার (১ নভেম্বর) থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দ্বার উন্মুক্ত হচ্ছে পর্যটকদের জন্য। বন বিভাগের ৫টি শর্ত মেনে সুন্দরবনে প্রবেশ করতে হবে পর্যটকদের। তবেসুন্দরবন ভ্রমণ করতে মানতে হবে শর্তগুলো হচ্ছে-কোন ট্রলারে ২০জনের বেশি পর্যটক বহন করতে পারবে না।পর্যটকরা খাদ্য ছাড়া অন্য কোন পণ্য বহন করতে পারবে না। প্রতিটি ট্রলারে স্যানিটারাইজ ও বর্জ্য ফেলার জন্য ঝুড়ির ব্যবস্থা থাকতে হবে। কোন ট্রলারে মাইক অথবা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না।
সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে সেই অনুমতি পাওয়া গেছে। সাধারণত একটি বড় জাহাজে সর্বোচ্চ ৭৫ জনকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়। সে ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে অপারেটররা প্রয়োজনে কম পর্যটক নেবে।
শ্যামনগর উপজেলার নীলডুমর ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি ভবতোষ কুমার মন্ডল জানান, অপরূপ সৌন্দর্য্যরে অপার লীলাভূমি সুন্দরবনের দুয়ার খুলে দেওয়ায় স্থানীয় ট্রলার মালিক ও নৌকার মাঝিদের মধ্যে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ। কোভিড সংক্রমণের মধ্যেও পর্যটকদের কাছ থেকে অন্যবারের তুলনায় অনেক বেশি সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ট্যুর অপারেটররা।
