বিআরটিসির দালালদের রুখে দিতে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মুজিববর্ষের স্বপ্ন বাস্তবায়নের জন্য সকল দেশের প্রতিষ্ঠান গুলোতে অনিয়ম বন্ধ করতে হবে।
রোববার (১ নভেম্বর) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএথর সঙ্গে সেবার মান বৃদ্ধিবিষয়ক আলোচনা সভায় এ নির্দেশ দেন। আলোচনা সভায় বিআরটিএ সদর দফতর, ঢাকা মহানগরী, পাশের জেলাসমূহ, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
তিনি বলেন, সরকারি কিছু অফিসে দালালদের সংখ্যা বেড়েছে যা মানুষের ভোগান্তির কারন হয়ে দাড়িয়েছে। আমি অভিযোগ পাচ্ছি, গ্রাহক সেবার নামে এসব জায়গায় হয়রানি করা হচ্ছে। এমনকি দালালদের দারস্থ না হয়ে লাইসেন্স করা, নবায়ন এবং ফিটনেস পরীক্ষা করাতে পারে না গ্রাহকরা।
বিআরটি-তে নিয়ম কানুন অনুযায়ী সবাইকে চলতে হবে। বিশৃঙ্খলামূলক কাজ ঘটলেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
দালালের দৌরাত্ম্য থেকে সবাইকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গ্রাহক সেবার নামে যাতে কেউ হয়রানির স্বীকার না হন, সেদিকে নজর দিতে হবে। বিআরটির কিছু কর্মকর্তা সবসময় লাভজনক পোস্টিং চান, বিশেষ করে ঢাকা বা চট্টগ্রামে আসতে চান এবং এ জন্য নানাভাবে তদবির করেন। তিনি বলেন, যারা ঘুষ দিয়ে বদলি ও প্রমোশন করাতে চান তাদের দিয়ে বিআরটির কোনও লাভ হবে না। বিআরটিএকে সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করে মুজিববর্ষের স্বপ্ন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
