সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক্স পাইলটিয়ান ফুটসাল টুর্ণামেন্ট ২০২০ এর ফাইনাল সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাজনপট্টি লেটস ফুটবল ইনডোর ফুটসাল মাঠে আয়োজিত এই টুর্ণামেন্টের ফাইনালে ২০১২ ব্যাচের ইয়োলো ইলিভেন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০১৪ ব্যাচের স্ট্রেইট শুটারস।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান এবং জাতীয় ফুটবল তারকা অমিত খান শুভ্র।
এক্স পাইলটিয়ান ফুটসাল টুর্ণামেন্ট ২০২০ পরিচালনা কমিটির সভাপতি ইয়ামিন শাহরিয়ার ইনুর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র দিব্য জ্যোতি সীর পরিচালনায় অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, বাহার হোসেনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
এই টুর্ণামেন্টে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের ২৪টি দল অংশগ্রহণ করে।
