আগামী (৩০ অক্টোবর) শুক্রবার ইসলামের সমস্ত দলসমূহের ঢাকায় বিক্ষোভ মিছিল হবে। আজ সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় খেলাফতে যুব-মজলিসের সভাপতি আল্লামা মামুনুল হক সাহেব উনার ব্যক্তিগত ফেসবুক পেইজে লিখেন যে,

২৫ অক্টোবর আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (স.)’কে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর জুমাবার বাদ জুমা দেশব্যপি প্রতিবাদ ও ঢাকা বায়তুল মোকাররম উত্তরগেইট থেকে গণমিছিলের কর্মসূচী ঘোষনা করেছিলাম। সে অনুযায়ী প্রস্তুতিও চলছিল ।

তিনি আরো বলেন আজ ২৬ অক্টোবর বিকেলে সমমনা ইসলামী দলসমূহের এক বৈঠকে এসিদ্ধান্ত হয়েছে ৩০ অক্টোবর উক্ত দাবিতে সম্মিলিত বিক্ষোভ কর্মসূচী পালনের ।

সে মতে আমরা বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধ কর্মসূচীর স্বার্থে ঢাকায় আমাদের গণমিছিলের কর্মসূচী স্থগিত ঘোষনা করছি এবং বাদ জুমা বায়তুল মোকাররম উত্তরগেইটে সমমনা ইসলামী দলসমূহের বিক্ষোভ কর্মসূচী সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরীর বাংলাদেশ খেলাফত মজলিস, যুব ও ছাত্র মজলিসসহ ধর্মপ্রাণ সকল তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানায় ।

তবে দেশব্যপি বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ কর্মসূচী বহাল থাকবে বলে জানান।