মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আরব বিশ্বের কমপক্ষে আরো পাঁচটি দেশ ইসরাইলের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। এ অঞ্চলের সর্বশেষ দেশ হিসেবে সুদান ইহুদি এ রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়ার পর তিনি এমন কথা বলেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ইসরায়েল ও সুদানের প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রি-পাক্ষিক ফোনালাপের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনটিতে ট্রাম্পের উদ্ধৃতি তুলে বলা হয়েছে,আরব বিশ্বের কমপক্ষে পাঁচটি দেশ ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়তে চায় আমাদের কাছে এমন তথ্য রয়েছে।