রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জের ধরে আদর ( ৩৮) নামের এক যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত আদর রাজপাড়া এলাকার মৃত গোফুর হোসেনের ছেলে। সে পেশায় একজন দোকানী তিনি পান সিগারেট ব্যবসা ব্যাবসা করেন। নগরীর ভেড়িপাড়ার মোড়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভেড়িপাড়া মোড়ে আদরের একটি ছোট পান সিগারেটের দোকান আছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ওই দোকানেই হামলা চালায় দুর্বৃত্তরা। তারা এলোপাতাড়িভাবে আদরকে মারপিট করে পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, নিহতের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে মনে হয়েছে পূর্ব শত্রুতার জের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এখনো মামলা হয়নি। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছি। নিহতের মরদেহ রাজশাহী। মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র।
