প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা ক’জন মুজিব সেনার উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের একটি হল রুমে এ আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সহ-সভাপতি আবু তালেব হালানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এ এফ এম জসিম উদ্দিন। কবি মুজতবা আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার, মুক্তিযোদ্ধা আবুল খায়ের ও আমির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার লাভলু, সাবেক জেলা ছাত্রলীগের সেক্রেটারি নুরুল আজিম বাবর, ২নং হামছাদী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নাজমুল করিম টিপু, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক রিয়াদ ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পাটওয়ারী, সরকারী কলেজ সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিম, ইউপি সচিব ফিরোজ আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন খোকন, রিয়াজ পাটওয়ারী, শাকিল কাজী প্রমুখ। পরে অতিথীবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধ বিষয়ক বই তুলে দেন।
