দিনাজপুরে শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় বাড়ির দেয়াল চাপা পরে ২ সন্তানসহ স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে পার্বতীপুরে পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তিরা হলেন- স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।
স্থানীয় একজন বলেন, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী ও ২ শিশুপুত্র নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া অবস্থায় ছিল।
শনিবার দিনরাত মুষলধারে বৃষ্টি হয়। এতে করে উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধসে পড়ে।
