বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রবিষয়ক বিভাগ এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে বাকৃবি সাংবাদিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিভিন্ন সমস্যা, মাদকের বিস্তার, শিক্ষার্থীদের বিভিন্ন দাবিসহ ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন সাংবাদিকরা। এ সময় ছাত্রবিষয়ক বিভাগ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সমস্যাগুলো নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস জানান।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম শাবু, ড. নাসরিন সুলতানা, ড. মো. শফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ছাত্রবিষয়ক উপদেষ্টা এবং প্রক্টরকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সমিতির সদস্যরা।