নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর মাবুদী পাড়া গ্রামে অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

গতকাল বুধবার ( ২৬ ফেব্রুয়ারী ) রাত্রি আনুমানিক ১১.৩০ টায় এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয় বলে জানান গৃহের মালিক ময়েন উদ্দীন। স্থানীয়এলাকাবাসী সূত্রে জানায়ায় উপজেলার গগনপুর মাবুদী পাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে মো: ময়েন উদ্দীনের বসত বাড়ীতে বসত ঘরে কে বা কাহারা রাতের আধারে আগুন লাগিয়ে দেয়। এই ব্যাপাওে প্রতিবেশীরা জানান, গত বুধবার আনুমানিক রাত ১১ .৩০ টার ময়েনের বৃদ্ধা মা ঘরে একা ঘুমিয়ে ছিল ।

পরে রাত প্রায় আনুমানিক দেড়টার সময় প্রতিবেশিদের শোর চিৎকার ( আগুন ! আগুন! আগুন লেগেছে) শুনে তার মা কে ঘর থেকে টেনে বাহির করে আনে প্রতিবেশীরা ।এ সময় বসত ঘরে দাউ দাউ করে আগুন জ¦লছে। লোক জনের চিৎকারে গ্রামের আসে পাশের আরও লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে পরে দমকল বাহীনিকে খবর দিলে নওগাঁ ও মহাদেবপুরের ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রন করে । ততক্ষনে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র নগদ ১ লক্ষ টাকা , জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়া প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়।

পত্নীতলা উপজেলা র্নিবাহী অফিসার লিটন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সরকারের পক্ষ থেকে শুকনো খাবার ও নগদ ৬০০০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং আরও অনুদানের আশস্ত করেন ।