জামালপুরের দেওয়ানঞ্জে কবর স্থান থেকে লাশ চুরির মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের খরমা দাখিল মাদরাসার পার্শ্বর্বতী গোরস্থান থেকে এ লাশ চুরির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন কবরস্থানে ভিড় করতে থাকে।
স্থানীয়দের সাথে কথা বলে যানা যায়, প্রায় দুই মাস আগে খড়মা নয়াপাড়া গ্রামে আমের আলীর মেয়ে আল্পনা আকতার (১৬) শ্বাসকষ্টজনিত রোগে মারা গেলে খরমা দাখিল মাদরাসার পাশের কবরস্থানে দাফন করা হয়। কিন্তু শনিবার রাতে এলাকাবাসী কবরটি খনন অবস্থায় দেখেতে পেয়ে আত্মীয়দের খবর দিলে তারা এসে কবরে লাশের অস্তিত্ব খুঁজে পাননি।
স্থানীয় মেম্বার আব্দুল হাই খান ও দাখিল মাদরাসা সুপার আব্দুল হাসেম জানান, তারা এসে কবরের ভেতর কোনো লাশ পায়নি। অন্যদিকে ঐ কবর স্থানের পাশের আরো একজনের লাশ পাওয়া যায়নি। সেখানেও কবর খনন করে দুটি লাশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপাপ্ত কর্মকতা (ওসি) এম এম ময়নুল হোসেন কালের কণ্ঠকে বলেন, লাশ চুরির বিষয়টি আমি অবগত হয়েছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যন ছামিউল হক ঘটনা সত্যতা স্বীকার করে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনায় নিন্দা জানিয়ে দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মোতালেব হোসেন খান বলেন, এটা শরীয়ত গর্হীত কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ।
