দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকদ্রব্য উদ্ধারসহ ১২ জনকে আটক করছে হাকিমপুর থানা পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, মাদক নির্মুল অভিযানের অংশ হিসেবে গত রাতে সীমান্তে ধরন্দা গ্রামে অভিযান চালিয়ে ২০ ফেন্সিডিল উদ্ধারসহ খাটিয়া চড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে শাহাজালাল (২৬) কে আটক করা হয়।

মাদক সেবনের অপরাধে জাহিদুল ইসলাম মজু (৫২) নামে এক জন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ মাসের সাজা প্রদান করেন।

এছাড়াও বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত ১০ জন পলাতক আসামীকে আটক করেছেন বলে জানিয়েছেন ওসি।