শহীদ আইয়ুবের ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রমৈত্রী। দিবসটি উপলক্ষে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় র্যালি শাখা ছাত্রমৈত্রীর আয়োজমে র্যালি বের হয়।
র্যালিটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিলিত হয়। সেখানে শহীদ আইয়ুবের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তারা। পরে ১ মিনিট নিরবতা পালন শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় শাখা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ ও সাংগঠনিক সম্পাদক মোর্শেদ, কোষাধ্যক্ষ রিপন রায়সহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ আইয়ুব। শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও সামরিক স্বৈরশাসন বিরোধী সংগ্রাম করতে যেয়ে ছাত্র মৈত্রীতে সংগঠিত হয়। মৃত্যুর আগ পর্যন্ত সংগঠনের বাইরে কিছু ভাবেনি। তাই ছাত্র রাজনীতি থেকে বিদায় নেওয়ার পরও ছাত্র মৈত্রী আক্রান্ত শুনে ছুটে যায়। এসময় বিএনপির ঘাতকদের বুলেটে লুটিয়ে পরে। ঢাকা নেওয়ার পথে মৃত্যু বরণ করে।
