আজ রবিরার কোম্পানীগঞ্জ থানাধীন ০৫ নং উত্তর রনিখাই ইউনিয়নের বাটাডোর বিল সীমান্ত এলাকায় অফিসার ইনচার্জ সজল কুমার কানুর নেতৃত্বে এস,আই / রাজীব এস, আই / মিজান এ,এস,আই / এনামুল সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় গোয়াইনঘাট জেলার লামনী থান গ্রামের তৈয়বুর রহমানের ছেলে বিল্লাল আহমেদ(৩৬) কে ৫৫৬ ( পাঁচশত ছাপ্পান্ন) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
