চট্টগ্রাম নগরের এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার অভিযোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নগরে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সলিম উল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সলিম উল্লাহ বাচ্চু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন