পারমাণবিক যুদ্ধ অর্থহীন এবং এ ধরনের যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়—এ বিষয়ে একমত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে তাদের সম্মতির ভিত্তিতে একটি ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করেছে চীন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া প্রকাশিত চার দফা ঘোষণায় বলা হয়েছে, তিন দেশ কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে তারা সংলাপও চালাবে।
বৈঠকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘোষণায় আরো বলা হয়েছে, জাতিসংঘকে আরো কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সংস্কারের বিষয়ে একমত হয়েছেন তিন নেতা। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের এখতিয়ারের অপব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য করুন