রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারের বাধ্যবাধকতা রয়েছে বলে সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গণহত্যা প্রতিরোধে নিজস্ব দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এই ক্ষতিপূরণ দিতে হবে দেশটিকে।
বৃহস্পতিবার বিচারপতি ইউজি ইওয়াসাওয়া আদালতের ১০ম ও ১১তম সিদ্ধান্ত পড়ে শোনান। উভয় সিদ্ধান্তই ১০-৫ ভোটে গৃহীত হয়। ক্ষতিপূরণের পরিমাণ এবং কী পদ্ধতিতে তা দেওয়া হবে, সে বিষয়টিও আইসিজে নির্ধারণ করবে।

মন্তব্য করুন