সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ শুরু হবে।
শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়।
অন্যদিকে, অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর এজলাসের সামনের করিডোরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



মন্তব্য করুন