নিজের ব্যতিক্রমী সাজ ও ছবি দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কালো পোশাকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে নিজের ভিন্ন এক ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন তিনি।
ছবিগুলোতে ফারিয়াকে দেখা গেছে কালো রঙের ডিপ ভি-নেক পোশাক, ওভারসাইজড পিনস্ট্রাইপ ব্লেজার ও শিয়ার টাইটসে। সঙ্গে ছিল ঝলমলে স্ট্র্যাপের হাই হিল, বড় হুপ কানের দুল এবং খোঁপায় বাঁধা চুল। সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে সাহসী ও আধুনিক ফ্যাশনের ছাপ।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’
ফারিয়ার এই নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর সাজের প্রশংসা করেছেন, কেউবা নেতিবাচক মন্তব্য করেছেন। তবে সমালোচনা নিয়ে খুব একটা ভাবিত নন অভিনেত্রী। প্রকাশিত ছবিগুলোতে ভক্তদের ব্যাপক সাড়াও দেখা গেছে।
এর আগে শুটিংয়ের সময় গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যাওয়া নিয়ে আলোচনায় এসেছিলেন ফারিয়া। সেই ঘটনা নিয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি।
এদিকে, কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে তাঁর হাতে রয়েছে নির্মাতা এম এইচ খোকনের সিনেমা ‘লজ্জা’। ছবিটির শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। এতে ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।
নতুন সিনেমার কাজের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিগত উপস্থিতি—দুই দিক থেকেই ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন নুসরাত ফারিয়া।

মন্তব্য করুন