লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে বৈদ্যুতিক মিস্ত্রি মামুন (৪০) নামে এক যুবকের মৃত্যু হশেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা জগতবেড় ইউনিয়নের ১নং ওয়ার্ডে এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে এক গ্রাহকের বিদ্যুৎ লাইন সংযোগ দিতে বিদ্যুৎ পিলারে উঠেন মিস্ত্রি মামুন এবং সেখানেই বিদ্যুৎতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভোল্টে প্রথমে আটকা পড়ে। পরে পাকা রাস্তার উপর পড়লে কান দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকলে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে নিহত বলে ঘোষনা করেন।
এ সময় কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, বিদ্যুৎ স্পৃষ্টের রুগী রক্তাত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ইসিজি করে জানা যায় রুগী নিহত হয়েছে।
