নরসিংদীর শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ৫০ শয্যা বিশিষ্ট নরসিংদী সদর হাসপাতালের আশেপাশে এলাকার প্রতিটি ভবনেই নামে বেনামে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে বেসরকারি মালিকানাধীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই বৈধ কাগজপত্র নাই।

এছাড়া প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। আর এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নীতি গিয়ে মৃত্যুর দিকে দাবিত হচ্ছে অনেক রোগে। এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা দালালের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে কৌশলে রোগীদের বাঘিনী নিয়ে আসে। ফলে রোগীরা একদিকে অর্থের অপচয় অপরদিকে বিবর্তন অসুস্থতাই বেশি হচ্ছে এমন অভিযোগ এসব প্রতিষ্ঠানে নিতে আসা সাধারণ মানুষের।

নরসিংদীর হাসপাতালগুলোতে এমন বেহাল পরিস্থিতি নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যম গুলোতে একাধিক সংবাদ প্রকাশিত হলে টনক নড়েছে প্রশাসনের। এই প্রেক্ষিতে সম্প্রতি নরসিংদী শহরের বৃহৎ এই দুটি হাসপাটালে র্যাব ওডিবি পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু দালালকে গ্রেফতার করেছে।

নরসিংদী শহরের বেসরকারি মালিকানাধীন এসব হাসপাতালের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২৮ মার্চ) অভিযানে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে নরসিংদী শহরের তরোয়া এলাকায় অবস্থিত ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা এবং নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালকে সিলগালা করে দিয়েছেন।
এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা ও অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৮ সালের পর থেকে নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালটি লাইসেন্স ছাড়াই পরিচালনা করে আসছে। অভিযানকালে এসব হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান কাউকেই পাওয়া যায়নি। হাসপাতালের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালেও অভিযান চালানো হয়। এ হাসপাতালেও কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অপারেশন থিয়েটার পরিচালনায় অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বিছান অকেজো থাকার মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের মালামাল জব্দ করা হয়।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা জানান, ভ্রামামান আদালত পরিচালনাকালে দেখা যায়, হাসপাতালটির লাইসেন্স ২০১৮ সালের পরে নবায়ন নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই। তাদেরকে বার বার মৌখিক ও চিঠি দেয়ার পরেও তারা লাইসেন্স নবায়ন করেননি। তাছাড়া বিভিন্ন ধরনের অনিয়মের কারণে হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।