চট্টগ্রাম শহরকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে এবং ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে সরকারের এই বিশেষ উদ্যোগ।

​উদ্বোধন ও কর্মসূচির বিস্তারিত চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। এরপরই প্রশাসনের কর্মকর্তা, পরিচ্ছন্নতা কর্মী এবং স্কাউট সদস্যদের অংশগ্রহণে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

​বিভাগীয় কমিশনারের কমিশনার তার বক্তব্যে বলেন, “সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমরা শহরকে পুরোপুরি পরিচ্ছন্ন করতে পারি, তবেই ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। সরকার এই লক্ষ্যেই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যার সুফল সরাসরি নগরবাসী ভোগ করবেন। বর্তমানে ডেঙ্গু প্রতিরোধই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও পদক্ষেপ।”

​জেলা প্রশাসকের অঙ্গীকার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। চট্টগ্রামে যেসব এলাকা ডেঙ্গুর জন্য বেশি ঝুঁকিপূর্ণ বা অরক্ষিত, সেগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পরিষ্কার করা হবে। তবে পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাই ডেঙ্গু রুখতে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে। আমরা একটি নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম গড়ে তুলতে চাই।”

​সচেতনতামূলক আলোচনা সভা উদ্বোধন শেষে সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও প্রতিরোধে সচেতনতা সৃষ্টি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিপর্যায়ে সচেতনতা এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।

​মাসব্যাপী এই অভিযানে চট্টগ্রাম মহানগরীর ড্রেন, নালা ও পরিত্যক্ত স্থানগুলো পরিষ্কারের পাশাপাশি লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হবে বলে সভায় জানানো হয়।