প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

(১৯ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, পরিচালক (প্রশিক্ষণ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সভাপতিত্ব করেন, তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রশাসক মৌলভীবাজার। মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বিভাগীয় উপপরিচালক সিলেট বিভাগ।আবুল খায়ের এডিশনাল এসপি মৌলভীবাজার সার্কেলসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা।

সঞ্চালনায় মোঃ জহির খান সহকারী শিক্ষক আমতৈল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর মৌলভীবাজার।

এছাড়াও উপস্থিত ছিলেন, নন্দিতা দে সহকারী শিক্ষক দনাশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর মৌলভীবাজার, লিটন কুমার পাল প্রধান শিক্ষক বালি কান্দি এ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রধান অতিথি অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই, একটি ছোট মামলার জন্য ৩২ হাজার স্কুলের পদ স্থগিত আছে, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা দক্ষতা ও সুশৃংখল প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করতে হবে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান এগিয়ে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের গুরুত্ব সহকারে শিক্ষা, খেলাধুলার উপরে গুরুত্ব দেন। কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়নে কাজ করার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসককে অনুরোধ জানান। জেলা প্রশাসক জানান তিনি নিজের অর্থায়নে জিপিএ ৫ পাওয়া ছাত্র ছাত্রীদের সম্মাননা দিবেন।