সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বনামধন্য কাজিপুর পাবলিক লাইব্রেরির ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
কাজিপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত লাইব্রেরীতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক পরিমল কুমার তরফদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ।
আরো উপস্থিত ছিলেন, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পাবলিক লাইব্রেরির কোষ্যাদক্ষ শফিকুল ইসলাম, সদস্য সাংবাদিক আব্দুস সোবহান চান, কাজিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি টি এম কামাল, সাধারণ সম্পাদক ও সদস্য গোলাম কিবরিয়া খান, প্রভাষক আবুল কালাম আজাদ, দাতা সদস্য এস এম সেলিম রেজা, হাইটেক পার্ক প্রকৌশলী মুকুল হোসেন, শিক্ষক আনিছুর রহমান, সমাজসেবক কাউছার রহমান প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজিপুর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সনামধন্য লেখক, গবেষক আল মাহমুদ সরকার জুয়েল।
