দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিকে আরো বেগবান করতে সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমের বোরো ধান ও হাইব্রিড ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার আটশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কৃষি সম্প্রসাৱণ অধিদপ্তর কাজিপুরের কৃষক প্রশিক্ষণ হল রুমে এ বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, “কৃষিকাজে এবং কৃষকের দিক বিবেচনা করে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে সরকার । বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে সব চেয়ে বড় শক্তি এই কৃষি সেক্টর। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিকে আরো বেগবান করতে সরকার কৃষি প্রনোদনার পাশাপাশি কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহাদত হোসেন শাহীন আলম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১ হাজার আটশত ক্ষুদ্র ও প্রান্তি কৃষক বিনামূল্যের এ সার ও বীজ পেয়েছেন। এরমধ্যে বোরো ধান (উফশী) জাতের প্রণোদনা সুবিধা পেয়েছেন এক হাজার একশ জন কৃষক। তাঁরা প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার । এছাড়া সাতশ প্রান্তিক কৃষক ৫ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়।
