পহেলা ডিসেম্বর সোমবার সন্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার আয়োজনে কাহারোল ধানহাটি মাঠ প্রাঙ্গণে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর -১( বীরগঞ্জ – কাহারোল) আসনে জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত এম পি পদ প্রার্থী মোঃ মতিউর রহমান।
তিনি তরুণ যুবসমাজের বেকারত্ব ঘুচানোর জন্য কাহারোল উপজেলায় একটি ইপিজেড, একটি মা ও শিশু হাসপাতাল করা সহ নানা কাজের প্রতিস্রুতি দেন কাহারোল উপজেলাবাসীকে।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সদস্য শ্রী অভিলাষ চন্দ্র রায়।তিনি বলেন, জামায়াত ইসলামীর মাধ্যমে বাংলাদেশে মদিনার ইসলাম কায়েম হবে। স্বাধীনতার পর থেকে সব রাজনৈতিক দল হিন্দুদের ক্ষমতার সিরি হিসেবে ব্যবহার করেছে। আওয়ামীলীগ মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে মুসলমানদের মধ্যে যেমনি করে বিভেদ সৃষ্টি করেছিল তেমনি করে জামায়াত হিন্দুবিদ্বেষী এই কথা বলে জামায়াত ইসলাম এবং হিন্দুদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে রেখেছিল। তিনি আরো বলেন, সব মার্কা দেখা শেষ এবার দাড়িপাল্লার বাংলাদেশ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ শহিদুল ইসলাম খোকন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রাসেল রানা, ইসলামী আন্দোলনের জেলা সহকারী সেক্রেটারি মোঃ ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আঃ রাজ্জাক।
