জুলাই গণঅভ্যুত্থানে নিহত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সন্তান, শহীদ আল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. মতিউর রহমান।

২৬ নভেম্বর ( বুধবার ) বীরগঞ্জে আল আমিনের স্ত্রী ও বাবা–মায়ের হাতে পারিবারিক সহায়তা হিসেবে  তিনি এক লাখ টাকা আর্থিক অনুদান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা আমির ক্বারি আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হামিদুর রহমান, ৬নং ইউনিয়ন আমির আবু বক্কর সিদ্দিক, ১১ নং মরিচা  ইউনিয়ন আমীর জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিবারের সদস্যরা বলেন, “আমাদের ছেলে আর ফিরে আসবে না। কিন্তু এই সময়ে পাশে দাঁড়ানো আমাদের মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে।”শহীদ আল আমিনের পরিবার এই মুহূর্তটিতে আবেগাপ্লুত হয়ে পড়েন।

মতিউর রহমান বলেন,”আল- আমিন আমাদের প্রেরণা, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে  বুক পেতে দ্বারাতে হয় তা শিখিয়ে গেছে।  আল-আমিনকে ‘সংগ্রামী ও দায়িত্বশীল তরুণ’ হিসেবে স্মরণ করে  তিনি আরো বলেন,  আকস্মিক মৃত্যু পরিবারকে ভেঙে দিলেও তাঁর আদর্শ, সাহস এবং মানুষের প্রতি দায়বদ্ধতা সমাজে স্মরণীয় হয়ে থাকবে।”

আল- আমিন ঢাকার সাভারে একটি পোষাক কারখানায় কাজ করতেন। সে জুলাই আনন্দোলনের সময় ৪ আগষ্ট পুলিশের গুলিতে নিহত হন।
শেষে মুহূর্তে  আল -আমিনের রুহের মাগফিরাত কামনা  এবং তার পরিবারের সকল সদস্যের সুস্থাতা কামনা করে দোয়া করেন উপজেলা আমীর ক্বারি আজিজুর রহমান।