” দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতি”। এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী’র শুভ উদ্বোধন করা হয়েছে।
২৬ নভেম্বর কাজিপুর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে কার্যালয়ে চত্বরে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী, বর্ণাঢ্যশোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা প্রণিদম্পদ অফিসার ডাঃ দিদারুল অহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক। উক্ত অনুষ্ঠান সঞ্চালন করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আব্দুল আহাদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, সমবায় অফিসার খালেদুজ্জামান খান,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, পি আই ও আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে অতিথিগণ প্রদর্শনী স্টলগুলি ঘুরে ঘুরে দেখেন। প্রধান অতিথি, বেকার যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন- এই ধরনের মেলা আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং এই ধরনের প্রোগ্রাম এই অঞ্চলে প্রাণিসম্পদ আরো এগিয়ে যাবেন এবং খামারীরা আরো অনুপ্রাণিত হবে বলে তিনি তুলে ধরেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রদর্শনীতে লাইভস্টক, লার্জ অ্যানিমাল, স্মল অ্যানিমাল ও পেট অ্যান্ড ফেনসিবার্ড অ্যানিমাল ক্যাটাগরিতে উন্নতজাতের গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়াসহ প্রাণিসম্পদের যান্ত্রিকীকরণের বিভিন্ন প্রযুক্তির ত্রিশটি স্টল স্থান পায়।
সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে গবাদিপশু ও হাস মুরগির ফ্রি ভ্যাকসিনেশন,বিনামূল্যে কৃমি নাশক বিতরণ, ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প,স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি,চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, টেকসই উন্নয়নে অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
