সিরাজগঞ্জের কাজিপুরে চলতি২০২৫-২৬ অর্থ বছরে রোপা আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৬ নভেম্বর দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে মেঘাই (কাজিপুর) খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে এবং খাদ্য গুদাম অফিসার ইনচার্জ ওলিউর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, থানা অফিসার ইনচার্জ নুরে আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা খাদ্য গুদাম অফিসার ইনচার্জ ওলিউর রহমান জানান, চলতি মৌসুমে কাজিপুরে আমন ধান সংগ্রহের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৭৪ মেট্রিকটন, চালের লক্ষ্যমাত্রা ৪৫০ মেট্রিকটন । ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৩৪ টাকা, চাল ৫০ টাকা।