কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৪ নভেম্বর সোমবার সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ। ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের নির্ধারিত পরিদর্শনসূচি অনুযায়ী কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে অংশগ্রহন করেন। শুরুতেই ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়। অতঃপর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে একটি দুর্গম ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র- উত্তর ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সকল সরকারি দপ্তর প্রধানগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সেখানে উপজেলা নির্বাচন কর্মকর্তা, ভূরুঙ্গামারী ভোট কেন্দ্রসমূহের সার্বিক অবস্থা উপস্থাপন করেন। ভূরুঙ্গামারী উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রও পরিদর্শন করা হয়।এ সময় জয়মনিরহাট ইউনিয়ন পরিষদও পরিদর্শন করেন। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও উপস্থিত এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এরপর জয়মনিরহাট ইউনিয়ন ভূমি অফিস, হাট-বাজারের অবকাঠামো দর্শন এবং হাট-বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় কৃষি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদকের ছরাছরি এবং সামনে জাতীয় নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে মর্মে এগুলোর উপর গুরুত্ব দেন।
