বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির নির্বাচিত করেছেন রোকনরা।চলতি মাসের ১৪ নভেম্বর শুক্রবার জেলার সকল রোকনরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়।সেই ভোটের রায় সোমবার ২৪ নভেম্বর কুড়িগ্রাম জেলা জামায়াতের অফিসে বিজয়ী জেলা আমিরের নাম ঘোষণা করেন।

এতে জেলা আমির হিসেবে নির্বাচিত হন টানা ২১ বছরের কুড়িগ্রাম জেলা আমিরের দায়িত্ব ও কর্তব্যরত ভূরুঙ্গামারী কৃতি সন্তান,গণমানুষের নেতা অধ্যাপক আলহাজ্ব আজিজুর রহমান সরকার স্বপন।রায় ঘোষণা করেন জামায়াতে ইসলামী রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন।পরে নবনির্বাচিত আমিরকে  আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়।

তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ২১ বছর একটানা জেলা আমিরের দায়িত্ব পালন করেন।পুনরায় জেলা আমির নির্বাচীত হওয়ায় তাঁর নিজ উপজেলা ভূরুঙ্গামারীতে দলমত নির্বিশেষে সকল মানুষও দলীয় নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

জামায়াতে ইসলামী রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন বলেন আজিজুর রহমান সরকার স্বপন একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান একজন ইসলামী আদর্শে আদর্শিত একজন মানুষ । তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম জেলায় সকল নেতাকর্মীদের নিয়ে সংগঠনটি আরও  নতুন ভাবে সামনের দিকে অগ্রসর হবে  আমরা আশাবাদী।”

নবনির্বাচিত জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন বলেন, “আমার উপর সংগঠন যে আত্মবিশ্বাসে আমাকে আবার এত বড় একটা দায়িত্ব অর্পিত করেছে এই দায়িত্ব আমি আমানত হিসেবে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ্ সমাজের সকল মানুষকে সাথে নিয়ে সংগঠনের সবাইকে সংগে নিয়ে সংগঠনটি আরও শক্তিশালী করবো।এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।