জয়পুরহাটের পাঁচবিবিতে পথে প্রান্তে, হাটে বাজারে গ্রামগঞ্জে জয়পুরহাট-১ আসনের বিএনপির মনোনিত ধানের শীষের এমপি পদ প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধানের ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা।
পাঁচবিবি শহর থেকে পথে প্রান্তে, হাটে বাজারে গ্রামগঞ্জে পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের এমপি পদপ্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে ভোট প্রার্থনা করছেন দলীয় নেতাকর্মিরা।
গতকাল রবিবার (২৪ নভেম্বর) বিকালে পাঁচবিবি পৌর শহরের দানেজপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেছেন পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল, পৌর জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, ৯ নংওয়ার্ড বিএনপির সভাপতি জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোহবানসহ অনেকে।
এদিকে পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে,হাটে বাজারে, বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছেন জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর।
