র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল অদ্য ২২ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক ১২.৪০ ঘটিকার সময় সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখাল এলাকায় অভিযান পরিচালনা করে জিআর নং-১৮৯/২৩, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ-২২/১০/২০২৩, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড ১৮৬০; এর মূলে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- আবু বক্কর (২৯), পিতা- মৃত কালা মিয়া, সাং- কোম্পানীগঞ্জ (গাঙ্গপাড়া), থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট। সে দীর্ঘদিন যাবত আইনের তোয়াক্কা না করে ডাকাতি, মাদক দ্রব্য কেনাবেচাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করছিলো। তার বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় ০৪টি মামলা রয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।